Head Master

Head Master

**প্রধান শিক্ষকের বাণী:** আজকের পৃথিবীতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা আমাদের শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখে না, বরং জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের পথ প্রদর্শন করে। প্রকৃত শিক্ষা হল মানবতার সেবা, অন্যকে সম্মান দেওয়া এবং সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। জীবনে কোনো কিছু অর্জন করতে হলে কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিষ্ঠার ও আন্তরিকতার সঙ্গে পথ চলতে হয়।শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জন নয়; এটি আমাদের নৈতিকতা, মানবিকতা, সততা এবং মূল্যবোধ গড়ার একটি উত্তম মাধ্যম। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনিমার্ণে অগ্রনী ভূমিকা রাখবে। আমাদের বিদ্যালয় যেন শুধু পাঠদানের জায়গা না হয়ে, চরিত্র গঠনের কেন্দ্র হয় – এই কামনা করি। সকলের প্রতি শুভ কামনা রইল । ধন্যবাদান্তে, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক, মনতলা উচ্চ বিদ্যালয় ।